Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪০, ১৬ জানুয়ারি ২০২৬

সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল

সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল
ছবি: সংগৃহীত

স্থগিতের শঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা ও ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)—এ তিন পক্ষের ত্রিমুখী বৈঠকের পর টুর্নামেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনও উপস্থিত ছিলেন।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। পরে বিসিবির চলমান অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার শর্তে মাঠে ফেরার সিদ্ধান্ত নেয় কোয়াব ও ক্রিকেটাররা। এ তথ্য সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়।

রাত ৮টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা শেষে টুর্নামেন্ট পুনরায় চালুর ঘোষণা আসে।

বিসিবি জানায়, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। পরদিন শনিবারের ম্যাচগুলো পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ১৫ জানুয়ারির টিকিট দিয়েই ১৬ জানুয়ারির খেলা দেখা যাবে। পাশাপাশি পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ জানুয়ারির ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্লে-অফ পর্বের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, দ্রুত সমঝোতার মাধ্যমে লিগ পুনরায় শুরু হওয়ায় টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে, যা খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি এবং দর্শক সবার জন্যই ইতিবাচক বার্তা দিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা