Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৫, ২১ জানুয়ারি ২০২৬

রাজশাহীকে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রাম

রাজশাহীকে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়েলস। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দলটি। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। শেষ দিকে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস খেলেন আব্দুল গফফার সাকলাইন। তিনি মাত্র ১৫ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৩২ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় চট্টগ্রাম রয়েলস। ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইমের জুটিতে আসে ৬৪ রান। নাইম ৩৮ বলে তিনটি বাউন্ডারিতে ৩০ রান করে আউট হন।

দ্বিতীয় উইকেটে নামা হাসান নওয়াজ ১৪ বলে দুটি ছক্কায় ২০ রান করেন। এরপর আসিফ আলি ৮ বলে ১১ রান করে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন ওপেনার মিরাজ বেগ। তিনি ৪৭ বলে চারটি বাউন্ডারিতে ৪৫ রান করে দলের জয় নিশ্চিত হওয়ার মাত্র ১০ রান আগে আউট হন।

শেষদিকে অধিনায়ক শেখ মেহেদি হাসান ও আমের জামেল মিলে কোনো ঝুঁকি না নিয়ে ম্যাচ শেষ করেন। শেখ মেহেদি হাসান ৯ বলে দুটি ছক্কায় অপরাজিত ১৯ রান করেন এবং দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন।

এর আগে দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠে সিলেট টাইটানস।

আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। ওই ম্যাচের জয়ী দলই শুক্রবার বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা