Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ৭ জুন ২০২৬

ভোট ছাড়াই বিসিবি সভাপতি তামিম

ভোট ছাড়াই বিসিবি সভাপতি তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার পর সভাপতি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

রোববার (৭ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে জয় পান তামিম ইকবাল। পরে সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় ভোটের প্রয়োজন হয়নি। এর মধ্য দিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের অন্যতম সফল এ সাবেক ক্রিকেটার।

একই সঙ্গে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। আপাতত তিনিই একমাত্র সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

ক্লাব ক্যাটাগরির নির্বাচনে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এতে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইশরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

ভোটের হিসাবে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

এছাড়া ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট পান। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় নেতৃত্ব দেয়া তামিম ইকবালের সামনে এখন দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব। মাঠের সাফল্যের পর বোর্ড পরিচালনায় তার নেতৃত্ব দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কি না, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট অঙ্গন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী