Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০২:৪৫, ২৫ আগস্ট ২০২৫

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের সময় চুড়ান্ত

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের সময় চুড়ান্ত
ছবি: সংগৃহীত

২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য সময় চুড়ান্ত করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইউরোপীয় লিগ ব্যস্ততার কারণে বৈশ্বিক এ টুর্নামেন্ট জুন-জুলাইয়ের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

২০২৯ ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেইটা আগেই নিশ্চিত ছিলো। তবে কোন সময় এবং কোন দেশে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে সে নিয়ে ফিফা এতোদিন কিছু না জানালেও এবার অবশ্য সময় জানিয়ে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রককারী সংস্থাটি। আগামী ২০২৯ সালে গ্রীষ্মে এ বৈশ্বিক টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানায় তারা। তবে ফিফার এমন সিদ্ধান্তের কারণে আয়োজক দেশ হিসেবে সরে যেতে পারে কাতারের নাম। গ্রীষ্মকালীন সময়ে এ টুর্নামেন্ট আয়োজন করলে কাতার সেটি শীতে সরিয়ে নিতো ফলে ইউরোপীয় লিগগুলো ব্যাপক সংঘাতে পড়তো। আর এ কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে।

এদিকে আয়োজক দেশ নিয়ে ফিফা এখনও কিছু না জানালেও জানা গেছে এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এ দুই দেশ। পর্তুগাল সে বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য