Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০২:৪২, ৯ মে ২০২৫

না ফেরার দেশে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গ্যালভান!

না ফেরার দেশে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গ্যালভান!
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ডিফেন্ডার লুইস গ্যালভান।

গত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্ডোবার রেইনা ফ্যাবিওলা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন গ্যালভান। এরপর গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৭৮ বিশ্বকাপে ছিলেন দলের অন্যতম সেরা সদস্য এরপর আস্তে আস্তে নিজেকে নিয়ে গেছেন আর্জেন্টিনার সেরা ডিফেন্ডারদের আসনে। তাইতো ১৯৮২ বিশ্বকাপেও আলবেলিস্তাদের বিশ্বকাপ দলে ছিলেন এ ডিফেন্ডার। তবে এর পরের বছরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন গ্যালভান । অবসরের আগেই জাতীয় দলের হয়ে মোট ৩৪টি ম্যাচ খেলেছিলেন তিনি।

গ্যালভানের ক্লাব ইতিহাস ও খুব একটা মন্দ ছিলো না শৈশবের ক্লাব ট্যালেরেস ডি কর্ডোবার হয়ে খেলেছিলেন এ ডিফেন্ডার। ১৯৭০ থেকে ১৯৮২ এবং ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্লাবটির হয়ে মোট ১৭টি মৌসুমে খেলেন ক্লাব রেকর্ড ৫০৩টি ম্যাচে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য