Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:১৭, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৮, ১৯ আগস্ট ২০২৫

​​​​​​​বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

​​​​​​​বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছে  কোচ লিওনেল স্কালোনি। তবে স্কালোনির ঘোষিত থেকে বাদ পড়েছেন এনজো ফার্নান্দেস।

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আগেই। তাইতো আসন্ন ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এ দুই ম্যাচের জন্য তারকা নির্ভর দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ স্কালোনি । দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তরুণ হোসে ম্যানুয়েল লোপেজ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলার।

সঙ্গে দলে ফিরেছেন দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার. ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। এদিকে দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো, মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ। 

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে নামবে মেসি-ডিল পলরা এরপর ১০ সেপ্টেম্বর আলবেলিস্তাদের আতিথ্য দেবে ইকুয়েডর।

একনজরে আর্জেন্টিনার প্রাথমিক দল

গোলরক্ষক:

এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার:

ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল,

মিডফিল্ডার:

লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার