Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

উত্তপ্ত নেপাল, বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

উত্তপ্ত নেপাল, বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ এবং দুর্নীতি বিরোধী আন্দোলনের কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় নেপাল এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করি হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে  নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের জানিয়েছে, ৯ সেপ্টেম্বর (কাল) নেপাল-বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে। যে ম্যাচটি দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হওয়ার কথা ছিলো।

সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করে আরও জানিয়েছে, দেশে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ফুটবল সমর্থকদের যে অসুবিধা হবে তার জন্য সংস্থা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 

এর আগে সোমবার বিকেলে টিম হোটেল ছেড়ে বাংলাদেশ দলের অনুশীলনে যাওয়ার কথা থাকলেও হঠাতে ম্যাচের শহর কাঠমান্ডুতে অস্থিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় মাঠে যাওয়া সম্ভব হয়নি জামাল-তপুদের। তবে দুই দলের কোচ এবং অধিনায়কের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন ও হয়েছিলো। 

এদিকে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দল নিরাপদ রয়েছে এবং তারা বর্তমানে টিম হোটেলে সুরক্ষিত আছে। বিএফএফ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমাদের সকল পদক্ষেপ ও প্রতিক্রিয়া গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য নেপালে দশরথ রানাতুঙ্গা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিলো দুইদল।

সবার দেশে/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য