Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০১, ১৫ অক্টোবর ২০২৫

রুয়ান্ডাকে ৩-০ হারিয়ে টিকিট নিশ্চিত

১৬ বছর পর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

১৬ বছর পর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর পুনরায় ফিফা বিশ্বকাপে জায়গা করে নিলো দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘সি’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো তারা।

দক্ষিণ আফ্রিকা শেষবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলেছিল ২০১০ সালে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলবে তারা। ইতিহাসে এটি দলের চতুর্থ বিশ্বকাপ অংশগ্রহণ।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা; গোল করেন থালেন্তে এমবাথা। ২৬তম মিনিটে ওসউইন অ্যাপোলিস এবং ৭২তম মিনিটে এভিডেন্স মাকগোপা দলের জন্য আরও দুটি গোল করে নিশ্চিত করেন বিশ্বকাপের টিকিট। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে থেকে মূলপর্বে উঠে যায়।

হারলে বা ড্র করলে সরাসরি টিকিট পেতো না দক্ষিণ আফ্রিকা। একই গ্রুপে শেষ ম্যাচে বেনিনকে ৪-০ গোলে হারালেও নাইজেরিয়া সুযোগ পায়নি। দক্ষিণ আফ্রিকা এক পয়েন্টে এগিয়ে থাকায় তারা টেবিলের শীর্ষে থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছে।

এখন পর্যন্ত আফ্রিকার অন্য দলগুলো—মিশর, সেনেগাল, কেপ ভার্দে, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও ঘানা—গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা পেয়েছে। বাকি আছে গ্রুপ ‘এফ’, যেখানে আইভোরি কোস্ট ২৩ পয়েন্ট এবং গ্যাবন ২২ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচের অপেক্ষায় আছে। আইভোরি কোস্ট জিতলে গ্যাবনের সুযোগ শেষ হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকার এ অর্জন তাদের ফুটবল ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে এবং আগামী বিশ্বকাপে দলের প্রতিভার ঝলক দেখার জন্য অপেক্ষা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য