Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তানের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতির একটি শক্ত উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

পোস্টে ড. আসিফ নজরুল বলেন, খেলার মাঠে রাজনীতির কোনও স্থান থাকা উচিত নয়। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার ঘটনায় পাকিস্তানের এমন অবস্থান ক্রীড়াঙ্গনে ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তিনি পাকিস্তানের এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির মন্ত্রিসভার বৈঠকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার ঘোষণা দেন। ওই বৈঠকে শেহবাজ শরীফ বলেন, খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার ঘটনায় পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো।

আসিফ নজরুল জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ অবস্থান আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতি অন্যায়ের বিরুদ্ধে একটি স্পষ্ট ও জোরালো বার্তা দেবে। তিনি মনে করেন, এ সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বৈশ্বিক ক্রীড়ার ন্যায্যতা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্রিকইনফোর বরাতে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় ভারতের বিপক্ষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি গভীর সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান একটি স্পষ্ট ও পরিষ্কার অবস্থান নিয়েছে। দীর্ঘ ভাবনা-চিন্তার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার মূল লক্ষ্য খেলার মাঠকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা এবং বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের প্রতি সমর্থন জানানো।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রিকেটে কোনও ধরনের বৈষম্য বা রাজনৈতিক প্রভাব কাম্য নয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা এ মুহূর্তে যথার্থ সিদ্ধান্ত।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের প্রকাশ্য ধন্যবাদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে দুই দেশের ক্রীড়া ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ককরোচ আওয়ামী লীগ’র ঠাঁই হলো পাকিস্তানে!
‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন
৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাউশি
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!
ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার
ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে
প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৪
হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী