Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:২০, ২৬ জানুয়ারি ২০২৬

৩ বিকল্পে ভাবছে পিসিবি

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে কঠোর অবস্থানে পাকিস্তান

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে কঠোর অবস্থানে পাকিস্তান
ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তান। তবে এখনই চূড়ান্ত বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বরং পরিস্থিতি বিবেচনায় তিনটি বিকল্প পরিকল্পনা সামনে রেখে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।

পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার নেয়া হতে পারে। আপাতত পাকিস্তান বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়নি, তবে বাংলাদেশের প্রতি সমর্থন জানাতে কীভাবে প্রতিক্রিয়া জানানো যায়—সে বিষয়েই আলোচনা চলছে।

এর আগে পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–সংক্রান্ত একটি কর্মশালাতেও এ ইস্যু উঠে আসে। সেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন বলে দাবি করেছে সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা ‘অপমানজনক’ এবং এ পরিস্থিতিতে বাংলাদেশকে একা ছেড়ে দেয়া উচিত নয়। এটাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নৈতিক অবস্থান—এমন বার্তাই তিনি দিয়েছেন সংশ্লিষ্টদের।

সামা টিভির প্রতিবেদনে পিসিবির বিবেচনায় থাকা তিনটি বিকল্পের বিস্তারিতও তুলে ধরা হয়েছে।

প্রথম বিকল্প হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতি প্রকাশ করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানি খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামতে পারেন। প্রতীকী এ প্রতিবাদ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করবে বলে মনে করছে বোর্ডের একটি অংশ।

দ্বিতীয় বিকল্পটি আরও কড়া। সূত্রের দাবি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান দল। এক্ষেত্রে ভারতীয় পক্ষের আচরণকে কারণ হিসেবে দেখানো হতে পারে। তবে এ সিদ্ধান্ত হলে বিশ্বকাপে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তৃতীয় বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল যে ম্যাচগুলো জিতবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা। এতে সরাসরি মাঠের ভেতর থেকেই বাংলাদেশের প্রতি সমর্থনের বার্তা দিতে চায় পিসিবি।

সব মিলিয়ে বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান যে নীরব থাকছে না, তা স্পষ্ট। তবে বিশ্বকাপ বয়কটের মতো বড় সিদ্ধান্তে যাওয়ার আগে কূটনৈতিক ও কৌশলগত দিকগুলো বিবেচনা করেই চূড়ান্ত অবস্থান জানাতে চায় পিসিবি। এখন ক্রিকেটবিশ্বের নজর আগামী শুক্র বা সোমবারের দিকেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা