Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ৩০ জানুয়ারি ২০২৬

নিপাহ আতঙ্কে আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চয়তা

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জিএনএন এইচডি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট দল নাকি ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে অস্ট্রেলিয়া সতর্ক অবস্থান গ্রহণ করেছে। দেশটির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, ডিসেম্বর থেকে ভারতে শুরু হওয়া নিপাহ ভাইরাসের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুতর ভাইরাস, তাই আমরা একে হালকাভাবে দেখছি না।

বাটলার আরও জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অস্ট্রেলিয়া এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। ভারতে ফেরত আসা যাত্রীদের জন্য আপাতত কোনও নতুন এয়ারপোর্ট প্রোটকল আরোপের প্রয়োজন নেই। তবে যেকোনও সময় পরিস্থিতি খারাপ হলে প্রোটকল পরিবর্তনের ব্যবস্থা রয়েছে।

বিশ্বকাপ আয়োজন নিয়ে এ পরিস্থিতি নতুন প্রশ্ন তৈরি করেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দল যদি ভারত সফরে খেলতে অস্বীকার করে, তাহলে আইসিসি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে—যা হলো ভেন্যু পরিবর্তন। কয়েকদিন আগে ভেন্যু পরিবর্তনের সুযোগ না থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিলো। তখন বাংলাদেশ চেয়েছিলো তাদের ম্যাচগুলো ভারতের বিপক্ষে সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। কিন্তু আইসিসি জানায়, এখন আর ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।

বিশ্লেষকরা বলছেন, নিপাহ ভাইরাসের কারণে আন্তর্জাতিক দলগুলো নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করলে বিশ্বকাপের পুরো আয়োজন শ্রীলঙ্কায় সরানোর বিষয় আবার জোরেশোরে আলোচনায় আসতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা