Sobar Desh | সবার দেশ মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ১০ মে ২০২৬

স্বপ্নভঙ্গের করুণ পরিণতি

দাদা-দাদির কবরের পাশেই দাফন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি

দাদা-দাদির কবরের পাশেই দাফন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর জীবিত ফিরে এলেন না। তুচ্ছ বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া এ তরুণীর খণ্ডিত লাশ শনিবার (৯ মে) দেশে পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়ে তার গ্রামের বাড়ি চর গোবিন্দপুর।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির লাশ পৌঁছায়। পরে লাশ নেয়া হয় মাদারীপুর সদর উপজেলার গ্রামের বাড়িতে। একমাত্র মেয়ের নিথর দেহ দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও শৈশবের বন্ধুরা। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বৃষ্টি। সেখানে সহপাঠী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে এক মার্কিন রুমমেটের বিরোধের জেরে গত ১৬ এপ্রিল ক্যাম্পাস থেকে তাদের অপহরণ করা হয়। পরে হত্যা করা হয় দুজনকে।

পরিবারের দাবি, গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের পুলিশ বৃষ্টির খণ্ডিত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে পরিবারটি ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে।

নিহতের ফুফাতো বোন জাবিন মরিয়ম বলেন, সবসময় হাসিখুশি থাকা মেয়েটির এমন নির্মম মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা এ হত্যার বিচার চাই।

কান্নাজড়িত কণ্ঠে বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বলেন, আমার মেয়ে আনন্দ নিয়ে বিদেশে গিয়েছিলো। তাকে লাশ হয়ে ফিরতে হবে, এটা কখনও ভাবিনি। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।

পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বৃষ্টিকে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া এক তরুণীর জীবনাবসান এখন পরিবার ও স্বজনদের কাছে এক গভীর বেদনার নাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমতা হারিয়েও ‘সাবেক’ নন মমতা!
শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়াল ঘরে পুঁতে রাখলো লাশ
লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলা, নিহত ১৮
বিতর্কের মুখে পুলিশ পদক স্থগিত
‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্র
দাদা-দাদির কবরের পাশেই দাফন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী, জ্যোতি বসুর পথেই শুভেন্দু
বিশ্বকাপ খেলতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের
সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর
মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ
মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ
সরাসরি যুদ্ধে না নেমেও কৌশলে ইরানের পাশে চীন
ধর্মীয় টার্গেটিংয়ে নির্যাতন বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান
সব ওয়াদা বাস্তবায়ন হবে, জনগণের রায়ই বিএনপির শক্তি: প্রধানমন্ত্রী
ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, ৫৫ দিনে ৩৫২
গাজীপুরে ৫ খুন: স্ত্রীর পরকীয়া ও অর্থ আত্মসাতের দাবি অভিযুক্তের
যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে মরোনত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান