Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০১, ২৪ মে ২০২৬

আলোচনায় ইউরেনিয়াম ও হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন 

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন 
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়তে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ সংলাপের জন্য একটি কূটনৈতিক কাঠামো তৈরির কাজও চলছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য চুক্তির আওতায় ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো অথবা তা অন্য কোনো দেশে স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।

এদিকে দ্য ইসরায়েল টাইমস জানিয়েছে, আলোচনায় ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল করা এবং নির্দিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।

তবে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো নিরাপত্তা, পারমাণবিক কার্যক্রম এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন শর্তের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতি ও পরবর্তী সমঝোতা নিয়ে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া, ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ককরোচ আওয়ামী লীগ’র ঠাঁই হলো পাকিস্তানে!
‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন
৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাউশি
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!
ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার
ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে
প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৪
হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী