Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ০০:৫৭, ২১ এপ্রিল ২০২৬

প্রবাসে সংস্কৃতি চর্চার অঙ্গীকার

প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক

প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
ছবি: সবার দেশ

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় লা কর্নভ–এর বিডি হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ফ্রান্স শাখার আহ্বায়ক শেখ এমরান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান রনি ও মইনুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাবেক সদস্য সচিব কবি সোহেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাসাস ভবিষ্যতে প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও দেশীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, যুবদলের সহ-সভাপতি আবু বক্কর, জাতীয়তাবাদী ফোরামের পৃষ্ঠপোষক কবির আহমেদ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি শেখ এমরান উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্যারিসের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১
পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের
একই দিনে জন্ম, একই পরীক্ষায় তিন বোন
তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন
জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক
প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা
সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপি
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫