Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ০১:০৫, ১৬ আগস্ট ২০২৬

পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী

পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সংকট নিয়ে কিছু রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেছনে ফ্যানের বাতাস খেতে খেতে সামনে হারিকেন জ্বালিয়ে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’ বলা তাদের হঠকারিতা।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থদের সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 

দুই দিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা সামনে হারিকেন নিয়ে বসে প্রতিবাদ করছেন—গ্যাস-বিদ্যুৎ দে। অথচ তাদের পেছনে ফ্যান চলছে। ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে, বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই। এ হচ্ছে তাদের হঠকারিতা।

তিনি বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার সংকট সমাধানে কাজ করে যাচ্ছে।

গ্যাস সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, গ্যাসের সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কারিগরি ত্রুটিও আগের তুলনায় কমিয়ে আনা হয়েছে। দ্রুতই বিদ্যুৎ ও গ্যাসের সংকট থেকে দেশবাসী মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংকট সমাধানে কার্যকর পরিকল্পনা দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের পরিকল্পনা যদি আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনাই গ্রহণ করবো।

অঅরও পড়ুন <<>> ‘ফ্যান ও মাইক জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিলো’

তিনি বলেন, সরকার শুধু সমালোচনা শুনতে চায় না, বাস্তবসম্মত সমাধানও চায়। কোনও রাজনৈতিক দলের কাছে যদি বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলার কার্যকর পরিকল্পনা থাকে, তাহলে তা সরকারকে দেয়া উচিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। এ সংকটের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, তার জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি একই সঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সহযোগিতা ও ধৈর্যের মাধ্যমে সাময়িক এ সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন