Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ২৭ জুলাই ২০২৬

সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারিতে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারিতে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দফতরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাবাহিনীর সাবেক প্রধানদের প্রতিকৃতির গ্যালারি পরিদর্শনের সময় নিজের বাবা, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবির সামনে কিছুক্ষণ থমকে দাঁড়ান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনাবাহিনীর ইতিহাস তুলে ধরা গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ মোট ১২ জন সাবেক সেনাপ্রধানের প্রতিকৃতি প্রদর্শিত ছিলো। গ্যালারি পরিদর্শনের একপর্যায়ে জিয়াউর রহমানের ছবির সামনে প্রধানমন্ত্রী কিছুক্ষণ থেমে তা পর্যবেক্ষণ করেন।

পরে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে বিকাশে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক, দক্ষ ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার কোনো স্থান থাকা উচিত নয়। তিনি বলেন, মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক শৃঙ্খলাকেই পদোন্নতির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

সেনাবাহিনীর এ অবদানের জন্য সেনাবাহিনী প্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এর আগে সকালে সেনাবাহিনী সদর দফতরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ