Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জোট শরিকদের নিয়ে জাতীয় সরকারের ঘোষণা বিএনপির

জোট শরিকদের নিয়ে জাতীয় সরকারের ঘোষণা বিএনপির
ছবি: সংগৃহীত

জোট শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমন ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে বৈঠক করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সংকটময় সময়ে জনগণ সবসময় বিএনপির ওপর আস্থা রেখেছে। এবারের নির্বাচনেও তার প্রতিফলন ঘটেছে। জনগণ বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছে বলেই তারা সরকার গঠনের সুযোগ পেয়েছেন।

তিনি জানান, জাতীয় ঐক্যকে সামনে রেখে জোটভুক্ত দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকার কাজ করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় দলটি। একটি অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল সরকার গঠনের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের মূল লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের