Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ধানুশকে চুক্তিভঙ্গের আইনি নোটিশ

ধানুশকে চুক্তিভঙ্গের আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশকে চুক্তিভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল স্টুডিওস।

জানা গেছে, ২০১৬ সালে সংস্থাটির সঙ্গে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হন ধানুশ। ওই ছবিতে তার পরিচালনা ও অভিনয়—দুই দায়িত্বই পালনের কথা ছিল। কিন্তু প্রায় এক দশক পেরিয়ে গেলেও ছবিটির শুটিং শুরু হয়নি।

প্রযোজনা সংস্থার অভিযোগ, চিত্রনাট্যে কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলে ধানুশ তা মেনে নেননি এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহযোগিতাও করেননি। এর ফলে ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে পড়ে এবং সংস্থাটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে।

আইনি নোটিশে ধানুশের কাছে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ধানুশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
ইরান সুযোগ পেলে দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে: ট্রাম্প
বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন
দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা
সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল