Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ২ মে ২০২৬

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) সকাল ৬টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে তারা ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল বের করে। মিছিল শেষে দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে তারা।

এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর টিএসসি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা
মার্কিন নৌবাহিনীর জলদস্যুতা লাভজনক ব্যবসা: ট্রাম্প
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল