Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি

যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতিসহ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন। এর আগে শনিবার এক চিঠির মাধ্যমে তিনি এ নির্দেশ দেন।

অব্যাহতি পাওয়া অন্যান্য শিক্ষকগণ হলেন, পরীক্ষা কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বি. কে. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এন.ইউ.আর. এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, হরিদ্রাপেতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও শার্শার বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।

যশোর শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ (কেন্দ্র কোড-৫৩১) গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরীক্ষায় ১২ জন নিয়মিত পরীক্ষার্থীদেরকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে। এতে শিক্ষার্থীর ফলাফলের উপরও প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এহেন অনাদিত পরিস্থিতির দায় কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি এবং কক্ষ প্রত্যাবেক্ষকের কেউই এড়াতে পারেন না। তাই এসএসসি পরীক্ষা ২০২৬-এর সকল কার্যক্রম থেকে কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব থেকে উল্লেখিত ৬ জনকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী পরীক্ষা পরিচালনার জন্য সহকারী প্রধান শিক্ষক/জ্যেষ্ঠ কোন শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদান ও দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, যারা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অনিয়মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আমরা রীতিমতো স্বোচ্চার। আমরা আগেই নোটিশ করেছি কোন পরীক্ষার্থী কোন সিলেবাসের পরীক্ষা দিবে তার পর তারা দায়িত্বে থেকে অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিজি মহাদয়কে অনুরোধ করাসহ চিঠি পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আদানির বন্ধ ইউনিট চালু, পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা
হরতালের সুযোগ দেবো না, জামায়াতকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে আলোচনায় মিডিয়াকে সরাতে চায় যুক্তরাষ্ট্র
সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা
বৈশ্বিক বাজারে চাপ কমাচ্ছে ইরানের ‘গোপন রফতানি’
‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড’ দাবি আসিফ মাহমুদের
জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা
নিখোঁজ থেকে নৃশংস খুন—লিমন-বৃষ্টি হত্যার দিন যা ঘটেছিলো
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী
নুসরাত তাবাসসুমের প্রার্থীতা গ্রহণে আদালতের রায় মেনে নিলো ইসি
নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরলো হাইকোর্টের নির্দেশে
ইউনূসের ভিভিআইপি সুবিধা কমলো ৬ মাস
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন, কুমিল্লা-ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব
যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: ৬ শিক্ষককে অব্যাহতি
জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
টাঙ্গাইলের নারীকে শ্বাসরোধে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি
আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
আগামী সপ্তাহেই লোডশেডিং কমার আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর