Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৪, ২ মে ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সবার দেশ

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে টানা দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা।

শুক্রবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

ঘাট এলাকায় দেখা যায়, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ব্যবসায়ীরা সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক পণ্যবাহী গাড়ি ঘাটে আটকে আছে, কিন্তু নদী পারাপারের কোনও বিকল্প ব্যবস্থা নেই। ঘাটে থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

ইউএনও রাসেল ইকবাল বলেন, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে এ রুটে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চালু করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশ ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরবে না: পিনাকী ভট্টাচার্য
এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গুরুতর অসুস্থ
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সিলেটে ৭৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
ইরানের জন্য স্থলপথ খুলে দিলো পাকিস্তান
হাইকোর্টের নির্দেশে নুসরাত তাবাসসুমের প্রার্থীতা বৈধ ঘোষণা
মার্কিন নৌবাহিনীর জলদস্যুতা লাভজনক ব্যবসা: ট্রাম্প
টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, মাইক্রোবাসসহ আটক ২
বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠি
জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল