Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৩ অক্টোবর ২০২৬

সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী

সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার নিবিড় পর্যবেক্ষণে বহুমুখী চিকিৎসা চলছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বিএনপির আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

একই দিন বিকেলে মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে মঈন খানের চিকিৎসার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার চিকিৎসায় একাধিক বিভাগের সমন্বয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ, পরীক্ষার ফলাফল এবং পরবর্তী চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক
দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাজেক খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ব্যবসায়ীদের
নালার কাজেও চাঁদাবাজি, বাড়িপ্রতি ৫০ হাজার টাকা
ভারতের এসবিআইয়ে সাইবার হামলা, তথ্য চুরির দাবি
সাজেকে গোলাগুলির পর আতঙ্ক, পর্যটনে ধস
মোদি-তারেকের বৈঠক ঘিরে আলোচনা, অপেক্ষা আনুষ্ঠানিক সূচির
চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারালেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম?
কক্সবাজারে হোটেলে আগুন, সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক
কোরআনের আয়াত তুলে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েল
বিশ্বে ঋণে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের
নেতানিয়াহুর গাড়িবহরে গাড়িবহরে হামলা, জেরুজালেমেই আক্রান্ত
এনসিপির যুগ্ম আহ্বায়ক ছয় নারী