Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ৯ অক্টোবর ২০২৫

খালেদা জিয়ার সেফ এক্সিটের প্রয়োজন হয়নি: রিজভী

খালেদা জিয়ার সেফ এক্সিটের প্রয়োজন হয়নি: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যদি কোনো নেতার অন্তরে সততার আলো থাকে, তার বিরুদ্ধে যত অভিযোগই আনা হোক, সেফ এক্সিটের প্রয়োজন হয় না। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে—তিনি অন্তরের আলোতে আলোকিত, তাই সেফ এক্সিটের দরকার পড়েনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করা হয়েছে। নানা অভিযোগে তাঁকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু তিনি দেশের মাটিতেই থেকেছেন, জনগণের মাঝে থেকেছেন। কখনোই দেশ ছেড়ে সেফ এক্সিটের কথা ভাবেননি।

তিনি আরও বলেন, আমরা নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি আর জনগণের আশা নিয়ে এগোচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশনই এখন আমাদের ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা। জনগণই শেষ পর্যন্ত আমাদের রাজনীতির সঠিকতা নির্ধারণ করবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থার সমালোচনা করে রিজভী বলেন, অর্থনীতি এখন টালমাটাল। কর-জিডিপি অনুপাত কমছে, কর্মসংস্থান নেই, শিল্পকারখানা বন্ধ হচ্ছে। শেখ হাসিনার আমলে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখন ব্যাংকে টাকাই নেই—তাই তারা ঋণ দিতে পারছে না।

তিনি আরও বলেন, আমরা ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক করণীয় তুলে ধরা হয়েছে। রাজনীতিতে যে অপসংস্কৃতি ও দুর্নীতির বিস্তার ঘটেছিল, তা বন্ধ করা এখন সময়ের দাবি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিজভীর ভাষায়, বেগম খালেদা জিয়া যেমন নৈতিক শক্তিতে অটল, তেমনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে জনগণের আস্থা ফিরে পাবে—এ বিশ্বাস নিয়েই আমরা সামনে এগোচ্ছি।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ