Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৩১, ১৫ মার্চ ২০২৬

সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো

কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো
ফাইল ছবি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর সর্বোচ্চ আদালত এ রায় ঘোষণা করেছিলেন।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে এ ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না। আপিল বিভাগ জানিয়েছে, জাতীয় সংসদের চতুর্দশ নির্বাচন থেকে এ বিধান কার্যকর হওয়ার কথা রয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হলেও বর্তমান জাতীয় সংসদ চাইলে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার সংযোজন বা বিয়োজন করতে পারবে বলে আইনজীবীরা মত দিয়েছেন।

বাংলাদেশে প্রথমবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় ১৯৯৬ সালে। তখন খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরে ২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়।

পরবর্তীতে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় সে রায়ের ভিত্তিতেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০১১ সালের ওই রায়ের পুনর্বিবেচনার আবেদন করা হলে বিষয়টি আবারও আপিল বিভাগে শুনানির জন্য গৃহীত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন।

তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ–এর নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দেশ বিদেশের ১৭শ’ মুসল্লি ইতিকাফে
ভারতে আটক ৭ বাংলাদেশির বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
ইসরায়েলের পুলিশ সদর দফতর ও স্যাটেলাইট কেন্দ্র গুড়িয়ে দিলো ইরান
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
মাত্র ৭ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ‘সেজিল’
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে গোপন অস্ত্রোপচার!
কেনিয়ায় ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি
জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, যুবক আটক
শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু
নেতানিয়াহুর ‘মৃত্যু’র বিষয় অস্বীকার করছে ইসরায়েল
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, অবস্থা স্থিতিশীল
দুদকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে দুই রোগীর মৃত্যু
কে হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান?— যা জানা গেলো
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
সংবিধান সংস্কার পরিষদের কোনও অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী