Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:১৪, ২০ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করলো আপিল বিভাগ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
ফাইল ছবি

বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে বড় পরিবর্তন এনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে এই ঐতিহাসিক রায় দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ।

বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আদালতকক্ষ ছিল আইনজীবী ও সাংবাদিকে ঠাসা।

বর্তমান নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে, পরের নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে

আপিল বিভাগ জানিয়েছে, চলমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এ সিদ্ধান্তকে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার ভবিষ্যৎ কাঠামোতে বড় ধরনের মোড় পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রায়ের পটভূমি ও দীর্ঘ আইনি লড়াই

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয় ২০১১ সালের ১০ মে— তৎকালীন আপিল বিভাগের রায় অনুযায়ী। ওই রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছিলো। এরপর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ ব্যবস্থাকে ফিরিয়ে আনার দাবিতে নতুন করে আইনি লড়াই শুরু হয়।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাতিল রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। পরে ড. বদিউল আলম মজুমদারসহ ৫ নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

১১ নভেম্বর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত, যার চূড়ান্ত রায় ঘোষণা হলো আজ।

আইনজীবীরা বলছেন, এ রায় দেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন প্রেক্ষাপট তৈরি করবে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা