Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ৭ এপ্রিল ২০২৬

উড়োজাহাজ ভাড়া বাড়ার আশঙ্কা

আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

আবারও বাড়লো জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত

দেশে উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে, যা বিমান ভাড়ায় নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে Bangladesh Energy Regulatory Commission (বিইআরসি)।

ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২৪ টাকা ৭৯ পয়সা বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা থেকে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এ সমন্বয় করা হয়েছে।

একইসঙ্গে আন্তর্জাতিক রুটেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির মূল্য ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি আরও জানিয়েছে, নতুন এ মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৪ মার্চও জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি আনা হয়েছিলো। তখন অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়ানো হয়।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় বাড়বে, যার প্রভাব সরাসরি যাত্রীদের ওপর পড়তে পারে। ফলে সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ ভাড়া বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

তেলের লাইনে থমকে মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম সড়কে ১২ কিলোমিটার যানজট
ইরানি রকেট হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত
সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রশংসনীয়: স্পিকার
হরমুজে টোল বসিয়ে মাসে হাজার কোটি ডলার ইরানের?
২৮ বিচারককে আইন মন্ত্রণালয়ের শোকজ
তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১৫০ ডলার ছুঁইছুঁই
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২
ইমানী শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান
গ্যাস সংকটে বন্ধের মুখে ডিএপি সার কারখানা
বিসিবির নির্বাচনের ঘোষণা দিলেন তামিম
হরমুজ ইস্যুতে জাতিসংঘে ইরানের পক্ষে চীন-রাশিয়ার অবস্থান
ঢেপা নদীতে উৎসবের ঢেউ, বীরগঞ্জে জমজমাট নৌকা বাইচ
বিরোধীদলেও মু‌ক্তিযোদ্ধা আছেন: মেজর হাফিজ
তামিমের কমিটিকে অবৈধ ঘোষণা আমিনুলের
আলোচনা বিচ্ছিন্ন করলো ইরান, দেশজুড়ে মানবঢাল
মন্ত্রী-এমপিদের পারিবারিক ক্লাব বিসিবি!
আবারও বাড়লো জেট ফুয়েলের দাম