Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৫, ৮ এপ্রিল ২০২৬

ইরানি রকেট হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত

ইরানি রকেট হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত
ছবি: সংগৃহীত

ইরান থেকে ছোঁড়া রকেটের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। একই সঙ্গে গিভত সমুয়েল এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হায়োম মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে পেতাহ তিকভার প্রায় ১৫০টি স্থানে রকেট আঘাত হেনেছে। এ আঘাতে এক হাজারেরও বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ জন নিহত হয়েছেন। অন্তত ১৬০ জন মানুষ বাস্তুচ্যুত হয়ে তাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।

অপরদিকে লেবানন থেকে পরিচালিত হামলায় উত্তরের উপকূলীয় শহর নাহারিয়াতেও তিনটি স্থানে রকেট আঘাত হেনেছে। একটি চলন্ত গাড়িতে আগুন লেগে গেলেও বিস্ময়করভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ হামলা ইসরায়েলের বিভিন্ন শহরকে ব্যাপক ধ্বংসস্তূপের মুখোমুখি করেছে এবং সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের