Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ১৯ এপ্রিল ২০২৬

১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা

১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিলো ১ হাজার ৭২৮ টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটি জানায়, নতুন এ মূল্য একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২ এপ্রিল এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিলো ১ হাজার ৭২৮ টাকা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করেই দেশে এলপিজির মূল্য নির্ধারণ করা হয়। তবে ঘন ঘন মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়ছে, যা সামগ্রিক জীবনযাত্রার খরচেও প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

যশোরের পশুহাটে দরপত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট, ১১ নৌযানে জরিমানা
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ
১২ কেজি এলপিজি এখন ১৯৪০ টাকা
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা
বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি হুথিদের
হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই হামলা: আইআরজিসি
কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ঢাবিতে ম্রো সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী য়াপাও
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
চিংড়ি রান্নায় নাচে মাতলেন পরীমনি
ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা হ্যারিস
শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরান জয়ী হয়েছে: ইরানি স্পিকার
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে
আর্জেন্টিনা-পাকিস্তান প্রীতি ম্যাচের সম্ভাবনা
অভাবী পেশায় বৈধতা নিয়েও দ্বিধা, বিতর্কে ফ্রান্সের নীতি
ডিবির ওসি আরিফের পৈশাচিকতা!