Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ১২ এপ্রিল ২০২৬

নিবিড় পর্যবেক্ষণে কিংবদন্তি শিল্পী

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আশা ভোঁসলে

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আশা ভোঁসলে
ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) হৃদ্‌রোগজনিত জটিলতা দেখা দেয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯২ বছর বয়সী এ গুণী শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিকভাবে হৃদ্‌যন্ত্রের সমস্যা নিয়ে উদ্বেগ দেখা দিলেও পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেও তার শারীরিক জটিলতা বেড়েছে। 

তার নাতনি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানান, আশাজির চিকিৎসা চলছে। তিনি ক্লান্তি ও বুকের সংক্রমণে ভুগছিলেন। পরিবার এ সময় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে। এ বার্তার পর ভক্তদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও উদ্বেগ কাটেনি।

আশা ভোঁসলে ভারতীয় সংগীতের এক জীবন্ত কিংবদন্তি। আট দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিলসহ অসংখ্য ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, গজল, লোকসংগীত, আধুনিক গান—সব ধারাতেই তার অনন্য দক্ষতা তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর মর্যাদা দিয়েছে।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং অসংখ্য ফিল্মফেয়ার সম্মাননা পেয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে ভক্ত, শিল্পী ও সংস্কৃতিমনা মানুষেরা সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করছেন। সংগীতাঙ্গনের অনেকেই বলছেন, আশা ভোঁসলের কণ্ঠ শুধু ভারত নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শারীরিক অবস্থার উন্নতি-অবনতি পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শিরোপার পথ মজবুত করলো বার্সেলোনা
কুকুর-কুমির কাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
সাত বড় ইস্যুতে নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ
তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির
বেনাপোল কাস্টমসে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত
যশোরে চৈত্রের সকালে অস্বাভাবিক ঘন কুয়াশা
যশোরে দুই কিশোরকে অপহরণ ও মুক্তিপণ দাবি
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে জেডি ভ্যান্স
‘কবি চিতাবাঘ’ দেখতে মহিলা সমিতিতে সপরিবারে প্রধানমন্ত্রী
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আশা ভোঁসলে
পুকুরে কুমিরের মুখে কুকুর: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ডা. কামরুল ইসলাম
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু
বিএনপি ক্ষমতায় গিয়েই জনগণকে ভুলে গেছে: নাহিদ ইসলাম
কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-আগুন, কথিত ‘পীর’ নিহত
বিচারব্যবস্থায় দুই বিল রহিতকরণে ভয়াবহ সংকটের আশঙ্কা