Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ২৪ মার্চ ২০২৬

সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর ঝড়, চতুর্থ দিনেই টিকিট হাউসফুল!

সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর ঝড়, চতুর্থ দিনেই টিকিট হাউসফুল!
ছবি: সংগৃহীত

ঈদের আলোচিত সিনেমা প্রিন্স অবশেষে রাজধানীর স্টার সিনেপ্লেক্স-এ প্রদর্শন শুরু হতেই দর্শকদের ঢল নেমেছে। চতুর্থ দিনে মুক্তির পরপরই মুহূর্তের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে গেছে।

ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির পর প্রথম কয়েকদিন সিনেপ্লেক্সে দেখানো সম্ভব হয়নি ছবিটি। তবে ২৪ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন শুরু হলে দর্শকদের ব্যাপক আগ্রহ চোখে পড়ে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পোস্টারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, অ্যাকশন ও ড্রামায় ভরপুর এ সিনেমাটি এখন বড় পর্দায় উপভোগ করা যাবে।

প্রথম শোটি বসুন্ধরা সিটি শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে নির্ধারিত ছিলো। কিন্তু টিকিট অনলাইনে উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সব আসন বিক্রি হয়ে যায়। দর্শকদের চাহিদা বাড়তে থাকায় রাত ৮টা ৩০ মিনিটে অতিরিক্ত একটি শো যুক্ত করা হয়।

ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, শুরু থেকেই প্রযুক্তিগত জটিলতা না থাকলে ‘প্রিন্স’ আরও বেশি শো পেতো। তিনি আশা করছেন, শিগগিরই সব শাখায় নিয়মিতভাবে একাধিক শো চালু হবে।

ঈদের দিন মুক্তি পেলেও সিনেপ্লেক্সে প্রদর্শন না হওয়ায় শুরুতে দর্শকদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিলো। তবে সিঙ্গেল স্ক্রিন ও অন্যান্য মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছে ছবিটি।

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এ সিনেমায় তাকে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিণ এবং টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার।

সব মিলিয়ে, সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হতেই ‘প্রিন্স’ ঘিরে দর্শকদের উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪
সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর ঝড়, চতুর্থ দিনেই টিকিট হাউসফুল!
মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২
জামিন পেলেন ইনু-মেনন-মানিক
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে মাসুদ উদ্দিনকে
ইরানি হামলায় সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
এক লাফে জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট-কুড়িগ্রামে শিল্পায়নের জোরালো সম্ভাবনা
যুদ্ধ থামাতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩৫
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে: জ্বালানিমন্ত্রী
নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩, আহত ৫