Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১১ অক্টোবর ২০২৬

দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা

বালিতে মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচারের জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বাইয়ে ফেরা; অভিনেত্রীর নতুন পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল।

দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মনে ছিলো নানা প্রশ্ন। বালিতে বেড়াতে গিয়ে গুরুতর দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। সে ঘটনার পর এবারই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন অভিনেত্রী। আর তার সে পোস্ট ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে—কেমন আছেন নুসরাত?

নিজের ঘরে বসে তোলা সূর্যাস্তের একটি ছবি শেয়ার করেছেন নুসরাত। ছবিতে দেখা যাচ্ছে, জানালার বাইরে কিংবা বারান্দার ওপারে দিগন্তে ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য। ছবির সামনে রয়েছে হেলান দিয়ে বসার উপযোগী একটি হুইলচেয়ার। ছবিটির আবহে যেন মিশে আছে নীরবতা, অপেক্ষা আর নতুন করে জীবনকে দেখার অনুভূতি।

ছবির সঙ্গে দেয়া ক্যাপশনেও সে উপলব্ধির ছাপ স্পষ্ট। নুসরাত লিখেছেন, 

এতো দিন ধরে সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎই বদলে গেলো আমার দৃষ্টিভঙ্গি। তবে গল্পের এখনও অনেকটা বাকি, বন্ধু!

অভিনেত্রীর এ কথায় জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। তবে তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর, সুস্থ হয়ে ওঠার অগ্রগতি কিংবা চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি নুসরাত। ফলে তিনি কতটা সুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

বালিতে দুর্ঘটনা, ফিরতে হলো এয়ার অ্যাম্বুল্যান্সে

কাজের সূত্রে এবং ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরে বলে জানা যায়। প্রথমে তাকে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর উন্নত চিকিৎসা ও মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য গত ২ অক্টোবর এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় অভিনেত্রীকে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিলেঅ, সে বিষয়ে তার সহকারী দলের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনও বিবরণ সামনে আসেনি।

নুসরাতের জনসংযোগ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছিলো, চোটের ধরন এবং অস্ত্রোপচারের কারণে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিবেচনায় আগামী কয়েক সপ্তাহে তার পূর্বনির্ধারিত কাজের সূচিতেও প্রভাব পড়তে পারে।

ব্যক্তিগত পরিসর চাইলেন সহকারীরা

অভিনেত্রীর চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার এ সময়ে তার ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ জানিয়েছে সহকারী দল। বিবৃতিতে বলা হয়, নুসরাতকে প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামের সময় দেয়া উচিত। পাশাপাশি তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং শুভকামনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।

দুর্ঘটনার পর থেকে নুসরাতের ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। নতুন পোস্টে অভিনেত্রীর ব্যক্তিগত অনুভূতির প্রকাশ তাদের আগ্রহ আরও বাড়িয়েছে। তবে ছবিতে হুইলচেয়ার দেখা গেলেও শুধু তা থেকে তার বর্তমান চলাফেরার সক্ষমতা বা চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

নতুন সিনেমার কাজেও কি পড়বে প্রভাব?

এদিকে পরিচালক রেমো ডি’সুজার আসন্ন অ্যাকশন সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে নুসরাতের। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধার কথা তাদের।

তবে দুর্ঘটনা ও অস্ত্রোপচারের কারণে সিনেমাটির শুটিং কিংবা নুসরাতের অন্যান্য কাজের সূচিতে পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

আপাতত নুসরাতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুস্থ হয়ে ওঠা। সূর্যাস্তের ছবির সঙ্গে তার লেখা ‘গল্পের এখনও অনেকটা বাকি’—এ কথাটুকুই যেনো ভক্তদের জন্য আশার বার্তা। কিন্তু তার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে অপেক্ষা করতে হবে অভিনেত্রী কিংবা তার প্রতিনিধিদের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার