Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৪, ২১ মার্চ ২০২৬

তদন্তে সন্ত্রাসের ছায়া

ইসরায়েলি অস্ত্র কারখানা পুড়ে ছাই

ইসরায়েলি অস্ত্র কারখানা পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে ‘দ্য আর্থকোয়েক ফ্যাকশন’ নামের একটি গোপন সংগঠন দায় স্বীকার করেছে, আর বিষয়টিকে ঘিরে সন্ত্রাসী সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে চেক প্রজাতন্ত্রে একটি যৌথ উদ্যোগে পরিচালিত স্থাপনায় আগুন দেয়া হয়। এটি ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি Elbit Systems এবং একটি চেক প্রতিষ্ঠানের অংশীদারিত্বে পরিচালিত হচ্ছিলো। অগ্নিকাণ্ডে স্থাপনাটির একাধিক ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।

ঘটনার পরপরই চেক পুলিশ তদন্ত শুরু করেছে এবং তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এখনও হতাহতের কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস নিজেদের দেশটির সামরিক বাহিনীর জন্য স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। কোম্পানিটির তৈরি সামরিক সরঞ্জাম বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হচ্ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

অগ্নিসংযোগের দায় স্বীকার করে দ্য আর্থকোয়েক ফ্যাকশন টেলিগ্রামে এক বার্তায় দাবি করেছে, ইউরোপে এলবিট সিস্টেমসের কার্যক্রমের জন্য এ স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। তারা লিখেছে, ‘এখন এটি জ্বলছে।’

একই সঙ্গে তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে সহযোগিতাকারী আন্তর্জাতিক শক্তিগুলোর বিরুদ্ধে তারা ভবিষ্যতেও এমন পদক্ষেপ নিতে পারে।

এ ঘটনার মধ্য দিয়ে ইউরোপের ভেতরেও মধ্যপ্রাচ্যসংক্রান্ত উত্তেজনার প্রতিফলন দেখা যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ঘটনাটি শুধু একটি অগ্নিসংযোগ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির নতুন উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার চলবে না: নাহিদ ইসলাম
ভারত মহাসাগরে ব্রিটিশ–মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মিরপুরের মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়
ভারত থেকে ফেরার পর বেনাপোলে মফিজ চেয়ারম্যান আটক
ইরানে সেনা পাঠানোর পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
ঐক্যের বার্তা খামেনির, পাকিস্তান–আফগানিস্তান সংকটে মধ্যস্থতার প্রস্তাব
ন্যাটোকে ‘কাপুরুষ’ আখ্যা ট্রাম্পের, কূটনৈতিক প্রতিশোধের ইঙ্গিত
সিঙ্গেল মাদারের প্রসঙ্গ তুলে বিচ্ছেদের ইঙ্গিত মানসীর
ইসরায়েলি অস্ত্র কারখানা পুড়ে ছাই
ঈদে প্রবাসী আয়ে গতি, রিজার্ভে স্বস্তির ইঙ্গিত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
সারা দেশে ঈদের জামাত কোথায় কখন