Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২১ মার্চ ২০২৬

সরাসরি নিশানায় যুক্তরাষ্ট্রও, আল-জাজিরা বিশ্লেষণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি-তে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য সংকটের সামরিক হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে বিশ্লেষণ প্রকাশ করেছে আল-জাজিরা।

দোহাভিত্তিক দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ-এর প্রভাষক মুহানাদ সেলুম এ বিষয়ে বলেন, ডিয়েগো গার্সিয়ায় হামলা ইঙ্গিত দেয় যে ইরানের কাছে ৪,০০০ কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে—যা আগে প্রকাশ্যে আসেনি।

তিনি উল্লেখ করেন, এর আগে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সর্বোচ্চ প্রায় ২,০০০ কিলোমিটার বলে ধারণা করা হতো। কিন্তু সাম্প্রতিক হামলা সে ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে।

মুহানাদ সেলুমের মতে, এ পাল্লার ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তন করলে তা ইউরোপের বিভিন্ন শহর, এমনকি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন-এও পৌঁছাতে সক্ষম হতে পারে। ফলে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নয়, বরং ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা হিসাবও নতুনভাবে মূল্যায়নের প্রয়োজন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) থাকতে পারে, যা এমনকি যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে সক্ষম, কারণ ইরান তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে এর পরীক্ষা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা

বিশ্লেষকদের মতে, এ হামলার ফলে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে এবং যুদ্ধের পরিধি বিস্তারের ঝুঁকিও বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস