Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২০ মার্চ ২০২৬

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা ইরানের

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা ইরানের
ছবি: সংগৃহীত

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে, তাদের শীর্ষ কর্মকর্তা ও নৌসদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) ভোরে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরাইলের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান।

ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ নৌসদস্যদের মৃত্যুর প্রতিশোধ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ‘আইআরআইএস ডেনা’-কে লক্ষ্য করে টর্পেডো হামলার অভিযোগ তোলে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এ হামলা চালায় এবং এতে ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হন। ভারতের সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে জাহাজটি এ হামলার শিকার হয় বলে জানানো হয়।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এ ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং বৃহত্তর সংঘাতে রূপ নেয়ার আশঙ্কাও বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের