Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:১৬, ১ এপ্রিল ২০২৬

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে বিরোধীদলের ওয়াকআউট

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে বিরোধীদলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় প্রশ্নোত্তর পর্ব শেষে এ ঘটনা ঘটে।

অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, গণভোটে দেশের জনগণ যে রায় দিয়েছেন, তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি এবং এ বিষয়ে জনগণ কোনও প্রতিকারও পাচ্ছে না। তার ভাষায়, এ অবমূল্যায়ন বিরোধী দল মেনে নেবে না।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, আগের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে আলাদা কমিটি হলে সেখানে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছিলো।

এ সময় সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের অবস্থান জানতে চান বিরোধীদলীয় নেতা। জবাবে স্পিকার জানান, যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না। তবে বিরোধী দলকে বক্তব্য দেয়ার সুযোগ দিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।

পরবর্তীতে শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায়ের প্রতিফলন না ঘটানোর পাশাপাশি সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশ আড়াল করতে নতুন নোটিশ আনা হয়েছে। এসব অভিযোগ তুলে তিনি সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মুলতবি প্রস্তাবের বিষয়ে একজন বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন এবং এ বিষয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্য সঠিক নয়।

উল্লেখ্য, এর আগেও সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছিলো। সর্বশেষ এ ওয়াকআউটের ঘটনায় সংসদে চলমান রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের তেলের তীব্র সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়ও মিলছে না জ্বালানি
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ভালোবাসার টানে ট্রাকে সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি
ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাদে উদ্বেগ, তরুণদের সুরক্ষায় আইন বহালের দাবি
বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত
গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে বিরোধীদলের ওয়াকআউট
৫ এপ্রিল থেকে দেয়া হবে হামের টিকা
চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?-জামায়াতের সমালোচনায় পার্থ
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক