Sobar Desh | সবার দেশ সবারদেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ১৭ এপ্রিল ২০২৬

৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা, শিশু সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন নিয়ে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) তার এ সফর শুরু হওয়ার কথা রয়েছে।

সফরকালে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে মূলত দেশের শিশুদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের যৌথ উদ্যোগ কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে আলোচনা হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের অধীনে পরিচালিত ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ উদ্যোগের বিশেষ দূত হিসেবে হার্ডারের দায়িত্ব বিশ্বজুড়ে জন্ম থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার, সুরক্ষা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। তার নেতৃত্বে এ উদ্যোগে শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন এবং শিশুর অধিকার সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ঢাকায় অবস্থানকালে তিনি এসব খাতে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখবেন। বিশেষ করে শিশুশ্রম, মানবপাচার, সহিংসতা প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানিয়েছে, সফরের সময় হার্ডার সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এসব বৈঠকে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

পেশাগত জীবনে একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত চার্লস জে. হার্ডার। যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে তিনি আইন পেশায় যুক্ত রয়েছেন। ব্যবসা, গণমাধ্যম এবং সাংবিধানিক আইন বিষয়ে দক্ষ এ আইনজীবী বিভিন্ন উচ্চপ্রোফাইল মামলায় অংশগ্রহণ করে ইতোমধ্যে পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছেন।

এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের মানবিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় যৌথ উদ্যোগ আরও কার্যকর হবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

সবারদেশ/এফও 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস