Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ২৩ জুলাই ২০২৬

নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা, স্পিকার পেতে পারেন ভারপ্রাপ্ত দায়িত্

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রায় চূড়ান্ত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রায় চূড়ান্ত
ফাইল ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। যদিও বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত এ বিষয়ে বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়া হয়নি, তবে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে সরকার এবং ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সূত্রটির দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কার্যত সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেয়া হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক রীতিনীতি অনুযায়ী, সাধারণত ক্ষমতাসীন দলের আস্থাভাজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়ে থাকে।

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের সম্ভাবনা

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, তিনি ইতোমধ্যে অধস্তন কর্মকর্তাদের কাছে শিগগিরই বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর কিছুদিন বিশ্রামে থাকার পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

তবে এসব তথ্যের বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালে দায়িত্ব গ্রহণ, ২০২৮ পর্যন্ত ছিলো মেয়াদ

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত চলার কথা ছিলো।

গণঅভ্যুত্থানের পর থেকেই ছিলো পদত্যাগের দাবি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং পরবর্তীতে সংসদ বিলুপ্ত হয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখলেও, গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন ছাত্রনেতা ও আন্দোলন-সংশ্লিষ্ট সংগঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলো। এ দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচিও পালন করা হয়।

তবে সে সময় সাংবিধানিক শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কায় অন্তর্বর্তী সরকার কিংবা প্রধান রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রকাশ্যে কোনও উদ্যোগ নেয়নি।

আগেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন রাষ্ট্রপতি

২০২৫ সালের ১২ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, জাতীয় নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি দায়িত্ব ছাড়তে চান। একইসঙ্গে তিনি দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন।

পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে বহাল থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সংবিধান কী বলছে?

বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি অসুস্থতা, অনুপস্থিতি কিংবা অন্য কোনও কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এছাড়া সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নতুন রাষ্ট্রপতি নিয়ে বাড়ছে জল্পনা

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলেও রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই এ বিষয়ে নানা আলোচনা চলছিলো।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে বিএনপি প্রথমবারের মতো নিজেদের মনোনীত একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুযোগ পাবে। নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায়, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা এখন রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান
শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে: নাহিদ
ঢাকার নুসরাত, মুম্বাইয়ের রিয়া—দুই দেশের রাজপথে প্রতিবাদের প্রতীক
সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার
ওমরাহর পথে সৌদিতে প্রাণ গেলো প্রবাসী মা-মেয়ে-ছেলের
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ব্রাজিলের কেউ নেই
আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী