Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল সবার জন্য উম্মুক্ত, বুথে ছবি তোলা নিষিদ্ধ: ইসি

ভোটকেন্দ্রে মোবাইল সবার জন্য উম্মুক্ত, বুথে ছবি তোলা নিষিদ্ধ: ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোন বহন নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ভোটার, প্রার্থী ও পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে (ভোট দেয়ার বুথে) ফোন নেয়া এবং ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষে, যেখানে স্টাম্পিং হয়, সেখানে ছবি তোলা বা ফোন ব্যবহার করা যাবে না। এ পরিপত্রটি আমরা সংশোধন করে দিচ্ছি, যাতে কোনও ধরনের দ্বিধা না থাকে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি এক নির্দেশনায় জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সে নির্দেশনায় বলা হয়েছিলো, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল বহন করতে পারবেন। তবে নতুন ঘোষণার মাধ্যমে সে সিদ্ধান্ত কার্যত সংশোধন করা হলো।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ নিয়ে কোনও শঙ্কা নেই। তিনি জানান, আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। সোশ্যাল মিডিয়ায়ও যেনো প্রচারণা না চলে, সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে। ডিজিটাল প্রচারণা কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত বড় কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি বলছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ
দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার ডা. মিতু
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড চুক্তি, শুল্ক আরও কমলো
নারী নির্যাতন ও ভয়ভীতি ছড়িয়ে নির্বাচন প্রভাবিতের অভিযোগ এনসিপির
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা
বিএনপি জনগণকে রেখে চলে যায়নি: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল সবার জন্য উম্মুক্ত, বুথে ছবি তোলা নিষিদ্ধ: ইসি
পরিবর্তন এলে অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির
অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ৪ কর্মী আহত
সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ফ্যাসিস্টের দোসর বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ