Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৮ এপ্রিল ২০২৬

সংসদে উত্তাপ, ‘বিরোধী দলে মুক্তিযোদ্ধা নেই’ মন্তব্যে স্পিকার

বিরোধীদলেও মু‌ক্তিযোদ্ধা আছেন: মেজর হাফিজ

বিরোধীদলেও মু‌ক্তিযোদ্ধা আছেন: মেজর হাফিজ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলে মুক্তিযোদ্ধা থাকা না থাকা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এক মন্তব্যের জবাবে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আলোচনার এক পর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, বিরোধী দল বাংলাদেশ জামায়াতে-ই ইসলামীতে কোনও মুক্তিযোদ্ধা নেই। তার এ বক্তব্যে সংসদে উপস্থিত বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং হৈচৈ শুরু হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করে বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা আছেন। তিনি নিজে প্রত্যক্ষ করেছেন যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজি নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।

এর আগে, গত রোববার সংসদে বক্তব্য দিতে গিয়ে গাজী নজরুল ইসলাম বলেন, তিনি ১৯৭১ সালে নবম সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। তবে আওয়ামী লীগ সরকারের আমলে তার নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন পদ থেকে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং নবম সেক্টরে যুদ্ধ করেন। বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।

সংসদে বক্তব্যের সময় প্রতিমন্ত্রী আরও বলেন, স্পিকার ১৯৭১ সালের প্রতিনিধিত্ব করেন—এ কারণে তাকে দেখে অনেকের ভালো লাগতে পারে, আবার কারও ভালো নাও লাগতে পারে। তিনি সরকারি দলের বেঞ্চে থাকা কয়েকজন মুক্তিযোদ্ধা সদস্যের কথাও উল্লেখ করেন।

তবে বিরোধী দলে মুক্তিযোদ্ধা নেই—এমন মন্তব্য ঘিরে তৈরি হওয়া উত্তেজনা স্পিকারের হস্তক্ষেপে কিছুটা প্রশমিত হয় এবং পরে আলোচনা স্বাভাবিকভাবে চলতে থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের লাইনে থমকে মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম সড়কে ১২ কিলোমিটার যানজট
ইরানি রকেট হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত
সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রশংসনীয়: স্পিকার
হরমুজে টোল বসিয়ে মাসে হাজার কোটি ডলার ইরানের?
২৮ বিচারককে আইন মন্ত্রণালয়ের শোকজ
তেলের দাম রেকর্ড ব্যারেল প্রতি ১৫০ ডলার ছুঁইছুঁই
তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২
ইমানী শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান
গ্যাস সংকটে বন্ধের মুখে ডিএপি সার কারখানা
বিসিবির নির্বাচনের ঘোষণা দিলেন তামিম
হরমুজ ইস্যুতে জাতিসংঘে ইরানের পক্ষে চীন-রাশিয়ার অবস্থান
ঢেপা নদীতে উৎসবের ঢেউ, বীরগঞ্জে জমজমাট নৌকা বাইচ
বিরোধীদলেও মু‌ক্তিযোদ্ধা আছেন: মেজর হাফিজ
তামিমের কমিটিকে অবৈধ ঘোষণা আমিনুলের
আলোচনা বিচ্ছিন্ন করলো ইরান, দেশজুড়ে মানবঢাল
মন্ত্রী-এমপিদের পারিবারিক ক্লাব বিসিবি!
আবারও বাড়লো জেট ফুয়েলের দাম