Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপিল বিভাগের আদেশ

বিএনপির তিন প্রার্থী ভোটে থাকলেও ফলাফল ঝুলে থাকবে

বিএনপির তিন প্রার্থী ভোটে থাকলেও ফলাফল ঝুলে থাকবে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীতা সংক্রান্ত একাধিক মামলায় সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ (৩ জানুয়ারি ২০২৬) এসব আদেশ প্রদান করেন।

আদেশ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ও শেরপুরের তিনটি আসনের প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবেন। তবে তাদের নির্বাচনী ফলাফল ঘোষণা ও বৈধতা সংশ্লিষ্ট আপিল মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে।

সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪৪১/২০২৬ মামলায় চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। তবে তিনি নির্বাচনে বিজয়ী হলে, ওই আসনে তার জন্য প্রযোজ্য নির্বাচনী ফলাফল সংশ্লিষ্ট আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষণা স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

একই ধরনের আদেশ দেয়া হয়েছে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪৪০/২০২৬ মামলায়। এতে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হলেও, নির্বাচনে জয়ী হলে তার ফলাফলও সংশ্লিষ্ট আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষণা করা যাবে না।

এছাড়া, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪৪২/২০২৬ মামলায় শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। তবে আপিল বিভাগের আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, তার প্রার্থীতা ও রাজনৈতিক ভবিষ্যৎ সংশ্লিষ্ট আপিল মামলার চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকবে। অর্থাৎ মামলার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই তার ভাগ্য নির্ধারিত হবে।

আইনজীবী মহল মনে করছে, এসব আদেশের ফলে প্রার্থীরা আপাতত নির্বাচনী দৌড়ে থাকলেও সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নির্বাচনের পর আদালতের চূড়ান্ত রায় ওই আসনগুলোর প্রতিনিধিত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল