Sobar Desh | সবার দেশ শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ২৯ জানুয়ারি ২০২৬

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।

রাশেদুল ইসলাম জানান, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা দেরিতে এসে চেয়ারে বসা নিয়ে প্রথমে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে জামায়াতের অন্তত ৫০ জন সমর্থক আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিলো। পথে রেজাউল করিমের অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষের পক্ষ থেকেই আনুষ্ঠানিক মামলা বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার