Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৪, ৯ মার্চ ২০২৬

আপডেট: ০৬:৫৮, ৯ মার্চ ২০২৬

বিতর্ক ও সমালোচনার ঝড়

হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার

হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদির হত্যার অভিযোগে মুল আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। এ গ্রেফতারের পরপরই সোশ্যাল মিডিয়ায় অতি উৎসাহী কিছু সংগঠন ও ব্যাক্তি এতোদিন হাদি হত্যার বিচার দাবিকারীদের একহাত নিয়েছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়া না পাওয়ায় তার এ হত্যাকান্ডের সঙ্গে হাদি ঘনিষ্ঠদের প্রতি ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনা করছেন। 

তারা হয়তো ভুলে গেছেন হাদি হত্যার পরপরই একবার ভারতের পুলিশের বরাত দিয়ে চাউর হয়েছে যে হত্যাকারী ধরা পড়েছে। পরে যদিও ভারত পুলিশ তা অস্বীকার করেছে। সে প্রেক্ষিতে গতকাল হাদি হত্যার আসামি ধরা পরার পর খবরের সত্যতা যাচাই বাছাই করে হাদি অনুসারীদের একটু দেরিতে প্রতিক্রিয়া দেয়াটাই যথোপযুক্ত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফেসবুক ব্যবহারকারী সালাহ উদ্দিন শুভ নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতার খবর পাওয়ায় প্রথমে স্বস্তি অনুভব করেছেন। তবে পরে টাইমলাইনে একদল ডিজিটাল ফিউডালিস্ট এবং রাজনৈতিক সুযোগ সন্ধানীদের উপহাস ও সমালোচনা দেখে অবাক হয়েছেন। তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যাকারীরা পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছে। এ খবরটা পাওয়ার পর প্রথম যে অনুভূতিটা হলো, সেটা স্বস্তি। সে স্বস্তির রেশ কাটতে না কাটতেই যখন টাইমলাইন জুড়ে একদল ডিজিটাল ফিউডালিস্ট আর রাজনৈতিক সুযোগ সন্ধানীদের উপহাস দেখলাম।

শুভ লিখেন, ডিজিটাল ফিউডালিস্টদের কেউ কেউ বলছেন, আজ মববাজদের শোকের দিন, কেউ বলছেন হাদি ব্যবসা শেষ, কেউ বলছেন বট বাহিনীর রাজনীতি খতম, দোকান বন্ধ, ইত্যাদি। বিএনপির এক্টিভিষ্ট ভাইরা বলছেন আমরা ধন্যবাদ কেনো দিচ্ছি না, মুখে কুলুপ কেনো, জাশির এবার কি হবে, জুমার আইডি গায়েব কেন, ইত্যাদি।

তিনি বলেন, আসলে আপনাদের উচ্ছ্বাস কিছুটা বুঝতে পারা যায়। হাদির এ অতিরিক্ত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাটা এলিট বর্গটাকে অনেক অস্বস্থিতে ফেলছে। হাদি যে কালচারাল হেজিমনিস্টদের দোকানে যে শাটার লাগিয়ে দিয়েছিলো সে কবে, সে অন্ধকার দোকানে প্রথম আলোর স্পেশাল ‘আলো’ দিয়েও কোনোভাবে আলোকিত করা যাচ্ছেনা।

শুভ আরও লিখেন, বিএনপির এক্টিভিষ্টরা হাদিকে পছন্দ করা জনতাকে জাশির বাইরে কিছু কল্পনা করেনি কখনও। অথচ হাদিকে সবচেয়ে বেশি সেলিব্রেট করার কথা ছিলো তাদের। বিএনপির অঙ্গনে হাদির মতো ক্যারেক্টার আদৌ কখনো আসবে কিনা কে জানে? কিন্তু তারা মোটামুটি হাদিকে জামাত শিবিরের কোর্টে ঠেলে দিয়ে হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সাবাশ ব্যাটা, আরেকজনের ঘরে ঠেলে দিয়ে এরপর বলবি হাদি ব্যবসায়ী।

সালাহ উদ্দিন বলেন, যাইহোক, খুনীদের গ্রেফতার করায় ধন্যবাদ। ধন্যবাদ ভারত, ধন্যবাদ পশ্চিমবঙ্গ স্পেশাল পুলিশ ফোর্স, ধন্যবাদ বাংলাদেশ সরকার, ধন্যবাদ ইন্টেরিম, ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ খলিল, ধন্যবাদ সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআইয়ের ভারত সফরকারী প্রধান, ধন্যবাদ জুলকারনাইন সায়ের, ধন্যবাদ বিএনপি, ধন্যবাদ ছাত্রদল, ধন্যবাদ মোদিজি, ধন্যবাদ মমতাজি, ধন্যবাদ বাম গোত্র, ধন্যবাদ শাহবাগ বর্গ, ধন্যবাদ নান্দনিক স্বৈরাচারী, ধন্যবাদ আউটডেটেড অ্যালগরিদম। প্লিজ কেউ বাদ পরলে ধন্যবাদটা নিয়ে নিবেন। 

এরপর তিনি লিখেন, আশাকরি দেশের মাটিতে ফিরিয়ে এনে সুষ্ঠ বিচার করে হাদি হত্যার রহস্য উদঘাটন করে অন্তর থেকে ধন্যবাদ পাবেন। জাতিকে অনুগ্রহ করে কোনও জজমিয়া নাটক, ডগিফাই স্ক্রিপ্ট, স্যাটেলড জাস্টিস কিংবা আদালত ইঞ্জিনিয়ারিং উপহার দিবেন না। ততদিন পর্যন্ত আরও একটু মব সহ্য করেন।

শেষে তিনি লিখেন, আর যারা ভাবছেন হাদির অনুসারীদের দোকান বন্ধ হয়ে গেছে, তারা একটু নড়েচড়ে বসেন। আমরা এতোদিন শুধু হাদি হত্যার বিচারটা চেয়ে আসছি। বিচারটা হোক, তারপর আপনাদের এ ইকো-চেম্বারের কালচারাল হ্যাডমগিরির বিরুদ্ধে হাদি ব্যবসা আরও ধুমধাম করে চলবে ইনশাআল্লাহ।

শুভ শেষ করেন— এভাবেআন্তরিকভাবে দুঃখিত, হাদির দোকান বন্ধ হচ্ছেনা শীগ্রই। আরো ভাল করে চেষ্টা করুন। ডিজিটাল ফিউডালিস্টদের রুল করার দিন শেষ। ১% এলিট বর্গের ৯৯% সাধারণ জনগনের উপর রেসিজম এবং আগ্রাসনের বিরুদ্ধে এ জবান চালু থাকছে ইনশাআল্লাহ্‌।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান
হাদির খুনিদের দেশে এনে শাস্তির দাবি সাদিক কায়েমের
মোজতবা খামেনির প্রতি আনুগত্য ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি