Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৫৮, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০৪:৫৯, ৮ মার্চ ২০২৬

খেজুরের দাম নিয়ে তর্ক, 

গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী, ভিডিও ভাইরাল

গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে একটি রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জনসন রোডে রায় সাহেব বাজার মোড় এলাকায় অবস্থিত স্টার হোটেল এন্ড কাবাবের একটি শাখায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৭ মার্চ) ইফতারের সময় কয়েকজন ক্রেতা ওই রেস্তোরাঁয় ইফতার করতে গেলে খেজুরের দাম নিয়ে কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

এ সময় কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন কর্মীকে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন কর্মীকে হাতে চেয়ার নিয়ে তেড়ে যেতে এবং আরেকজনকে বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কর্মী মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করছেন। আশপাশে থাকা লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ঢাক ডিএমপির অধীন সূত্রাপুরের পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, মারধরের শিকার হওয়া ক্রেতারা থানায় এসে অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী