Sobar Desh | সবার দেশ মো. জাহিদুল ইসলাম সানি, রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত: ০১:১২, ১ ফেব্রুয়ারি ২০২৬

রাস্তায় ফেলে রাখে লাশ, খুনি গ্রেফতার

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক মর্মান্তিক ঘটনায় মাদকাসক্ত ছেলে সুমন ধারালো অস্ত্র দিয়ে নিজের মা সোহাগী খাতুনকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর লাশ রাস্তায় ফেলে রাখে সে। স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন মাদকাসক্ত ছিলো। রাতে মাদক কেনার জন্য তার মা সোহাগীকে চাপ দেয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুমন ধারালো হ্যাসুয়া দিয়ে তার মায়ের বুকে ও পেটে একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই মা মারা যান।

ঘটনার পর সুমন লাশ রাস্তায় ফেলে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে ধরে থানা খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের