Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৬

এনসিটি ইজারার প্রতিবাদে বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারী ধর্মঘট

চট্টগ্রাম বন্দরে একমাস সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে একমাস সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চট্টগ্রাম বন্দর এলাকায় একমাসের জন্য সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন এবং যেকোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে। একই সঙ্গে লাঠি, অস্ত্র, বিস্ফোরক পদার্থ, ইট-পাথরসহ ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান কেন্দ্র এবং দেশের আমদানি-রফতানির বড় অংশ এ বন্দর দিয়েই সম্পন্ন হয়। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক ট্রাক, লরি, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করে।

পুলিশ জানিয়েছে, বন্দর এলাকায় কোনও ধরনের মিছিল, সভা-সমাবেশ বা অবরোধের কারণে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রফতানি কার্যক্রমে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। এতে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে।

নিষেধাজ্ঞার আওতায় বন্দর সংলগ্ন বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় অস্ত্র, লাঠি, দাহ্য পদার্থ, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে বন্দর এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করে। এর জেরে কয়েকজনকে বদলি করা হয়। এর আগেও দুই দফায় দুই মাসের জন্য বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার