Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ০১:১৫, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ০১:১৫, ৪ আগস্ট ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা

জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের

জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
ছবি: সবার দেশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি নাগরিক, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মীর জাহান, আরও বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন এবং মো. জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিলো একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেপ্যারিস লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি নাগরিক।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক
যুবদলের নেতৃত্বে আলিয়ার দখল নিলো ছাত্রদল, বিতাড়িত শিবির
জুলাই অভ্যুত্থান নিয়ে আসছে ‘জুলাই২৪’ ডিজিটাল স্মৃতি প্ল্যাটফর্ম
জনগণের সমর্থনেই সফল হয়েছে জুলাই আন্দোলন: প্রধানমন্ত্রী
চব্বিশের জুলাই রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি
ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
‘জুলাই আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক’
৩৬ জুলাই আজ, জনতার বিজয়ের দিনে মাফিয়া হাসিনার পলায়ন
দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি