Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ১০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিট মুনাফা ছাড়া ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস বন্ধ

নিট মুনাফা ছাড়া ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস বন্ধ
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর কর্মীদের উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত আরোপ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনও ব্যাংক যদি নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে না পারে, তবে কর্মীদের কোনও বোনাস দেয়া যাবে না। এছাড়া মূলধন বা নিরাপত্তা সঞ্চিতে ঘাটতি থাকলে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া বিলম্বিত ছাড় সুবিধা থাকলেও বোনাস প্রদানের সুযোগ থাকবে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, অনেক ব্যাংক মিথ্যা আয় দেখিয়ে প্রণোদনা বা বোনাস দিচ্ছে, যা আর্থিক সুশাসন ও সুদক্ষ ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ব্যাংক শুধুমাত্র প্রকৃত আয়–ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত নিট মুনাফা অর্জন করলে বোনাস দিতে পারবে। পুঞ্জীভূত বা প্রাপ্তব্য নয়, প্রকৃত আয়–ব্যয় থেকে অর্জিত নিট মুনাফা থেকে বোনাস প্রদান করতে হবে। পাশাপাশি, রেগুলেটরি মূলধন বা নিরাপত্তা সঞ্চিতে ঘাটতি থাকলে বোনাস দেয়ার সুযোগ নেই। বিলম্বিত ছাড় সুবিধা থাকলেও তা মুনাফায় যোগ করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বোনাস প্রদানের ক্ষেত্রে শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। ব্যাংকিং সূচকগুলোর বাস্তব উন্নতির প্রমাণও থাকা বাধ্যতামূলক।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ২০২৫ সালের ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ইনসেনটিভ বোনাস নির্দেশিকা’ অনুসরণ বাধ্যতামূলক।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যাংক বছরশেষের পরপরই কর্মীদের বোনাস দেয়। কেউ কেউ বিভিন্ন ছাড় সুবিধার মাধ্যমে মুনাফা দেখিয়ে বোনাস প্রদান করে। নতুন নির্দেশনার ফলে এসব বোনাস বন্ধ হতে পারে। এবার বাস্তব আর্থিকভাবে ভালো কাজ করছে এমন ব্যাংকের কর্মীরাই উৎসাহ বোনাস পাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট