Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ৭ জানুয়ারি ২০২৬

নারীবান্ধব ওয়াশরুম নির্মাণে সব ব্যাংকে নির্দেশ 

নারীবান্ধব ওয়াশরুম নির্মাণে সব ব্যাংকে নির্দেশ 
ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দেশের অনেক ব্যাংকে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকিং সেবা নিতে আসা নারী গ্রাহকদের নানা ধরনের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এ ভোগান্তি দূর করতে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখায় আলাদা এবং স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব ব্যাংকে বিদ্যমান ওয়াশরুমের সংস্কার প্রয়োজন বা স্যানিটারি সামগ্রীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ওয়াশরুমের পরিচ্ছন্নতা ও ব্যবহার উপযোগিতা বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশও দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা ব্যাংকিং খাতের সামাজিক দায়বদ্ধতার অংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্দেশনা বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে এবং নারীবান্ধব সেবা ব্যবস্থাও আরও কার্যকর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট