Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৯, ২ জানুয়ারি ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারছেন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারছেন
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের প্রথম দিনে লেনদেন শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত এ ব্যাংকের মাধ্যমে বিলুপ্ত পাঁচ ব্যাংকের আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত টাকা উত্তোলন করতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের শাখাগুলিতে দীর্ঘ সারি ও ভিড় সৃষ্টি হয়। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ গ্রাহকরা টাকা জমা দেয়ার পাশাপাশি আমানত বিমার আওতায় ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ধানমন্ডি শাখায় টাকা তুলতে আসা এক গ্রাহক ফাহিমা ইসলাম বলেন, দীর্ঘ সময়ের পর টাকা উত্তোলন করতে পেরে স্বস্তি পেলাম। এ টাকা আমার জন্য অত্যন্ত জরুরি ছিলো।

বিলুপ্ত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তাদের শাখায় নতুন সাইনবোর্ড দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের নাম ব্যবহার শুরু হয়েছে।

আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক একটি স্কিম চূড়ান্ত করেছে। সাধারণ গ্রাহকেরা যাদের হিসাবে ২ লাখ টাকা পর্যন্ত রয়েছে, তারা পুরো অর্থ একবারে উত্তোলন করতে পারবেন। যাদের হিসাবের পরিমাণ ২ লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ ১ লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন। ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক বা গুরুতর রোগে আক্রান্তদের জন্য মানবিকভাবে বিশেষ সুবিধা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের টাকা পুরোপুরি নিরাপদ থাকবে। এছাড়া ব্যাংক কর্মকর্তাদের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী হিসেবে যুক্ত হবেন। চাইলে ইচ্ছামতো ইস্তফাও দিতে পারবেন।

গত কয়েক বছরে অব্যবস্থাপনা ও ঋণ কেলেঙ্কারির কারণে সমস্যা দেখা দিয়েছিল এ পাঁচ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক প্রশাসকের মাধ্যমে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করে। বর্তমানে এ পাঁচ ব্যাংকের ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে বিনিয়োগ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকার বেশি, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে।

একীভূত ব্যাংকের শাখা সংখ্যা সামঞ্জস্যপূর্ণ করা হবে; একই এলাকার একাধিক শাখা এক বা দুটি শাখায় মিলিত হবে। এতে সাধারণ গ্রাহকের সুবিধা নিশ্চিত করা এবং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট