Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৮, ৩০ মার্চ ২০২৬

‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি

‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
ফাইল ছবি

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর আবারও ‘জিরো ওয়েটিং টাইম’-এ ফিরে এসেছে। ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা একেবারে শূন্যে নেমে এসেছে, যা আমদানি-রফতানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জাহাজের টার্ন-অ্যারাউন্ড টাইম কমে যাওয়ায় ব্যবসায়িক ব্যয় হ্রাস পাচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য হয়ে উঠছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতাও দৃশ্যমানভাবে বেড়েছে।

তাদের মতে, সমন্বিত পরিকল্পনা, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো ‘জিরো ওয়েটিং টাইম’ অর্জন করে চট্টগ্রাম বন্দর। পরবর্তী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে এই ধারা অব্যাহত ছিলো। তবে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুতে কর্মবিরতি ও বিভিন্ন জটিলতার কারণে সাময়িকভাবে বন্দর কার্যক্রমে ছন্দপতন ঘটে।

পরবর্তীতে পূর্ণোদ্যমে কার্যক্রম চালু হওয়ায় আবারও জাহাজের অপেক্ষার সময় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ঈদের ছুটির সময়ও ২৪ ঘণ্টা বন্দর সচল রাখা হয়। ঈদের আগে জাহাজের অপেক্ষার সময় ৩ থেকে ৫ দিনে পৌঁছালেও বাড়তি নজরদারি ও সমন্বয়ের মাধ্যমে আউটার অ্যাংকরেজে অপেক্ষার সময় শূন্যে নামিয়ে আনা হয়। ফলে জাহাজ দ্রুত পণ্য ওঠানামা করে বন্দর ত্যাগ করতে পারছে।

তিনি আরও বলেন, এতে শিপিং কোম্পানিগুলোর সময় ও খরচ কমছে। আমদানিকারকেরা দ্রুত পণ্য পাচ্ছেন এবং রফতানিকারকেরা নির্ধারিত সময়েই পণ্য পাঠাতে পারছেন। লজিস্টিকস খরচ কমে যাওয়ায় পণ্যের বাজারমূল্যেও ইতিবাচক প্রভাব পড়ছে, যার সুফল ভোগ করছেন ভোক্তারা।

মূলত রমজান মাসের শুরু থেকেই সরবরাহ ব্যবস্থা সচল রাখতে ‘জিরো ওয়েটিং টাইম’ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। ঈদের ছুটিতেও কর্মকর্তা-কর্মচারীদের রোস্টার ডিউটির মাধ্যমে কার্যক্রম সচল রাখা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার